বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে জাতিয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (তৃণমুল এন ডি এম) এর উদ্যেগে জেল হত্যা দিবস ও জাতিয় চার নেতার স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এনডিএম এর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এন ডি এম এর চেয়ারম্যান খোকন চৌধুরী।
এসময় তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে অশুভ শক্তির চক্রান্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী অন্যতম জাতীয় চার নেতাকে। আজ আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি সেই চার জাতীয় নেতা—স্বাধীন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।
চার নেতার হত্যাকারিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে তিনি বলেন, ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে এক অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল খুনিচক্র। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা। হত্যাকারীদের উদ্দেশ্য সফল হয়নি। জাতির পিতার আদর্শে দেশ আজ এগিয়ে চলছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তৃণমুল এন ডি এম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শেখ আব্দুর রশিদ, রোমানা খাতুন, নাসির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, যগ্ন মহাসচিব মাও, আব্দুল হান্নান, এইচ এম মোস্তফা কামাল, মোকলেসিন আক্তার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিল্পী আকতার,দপ্তর সৃ্পাদক অলল সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. এস এম ফারুখ হোসেন, বগুড়া জেলা আহবায়ক আবু বকর সিদ্দিকী, ঢাকা জেলা সদস্য আবুল কালাম আজাদ, রুবি আকতার,শারমিন আকতার, মুশফিকুর রহমান চৌধুরী, জামশেদ হেসেন চৌধুরী ও মো. সোহাগ।
সভা শেষে প্রয়াত চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাধারা/এফএস/এআর












