১৩ মার্চ ২০২৬

চার বছর টেক্স পরিশোধ করেনি হোটেল মালিক, ১৪ লাখ টাকা দিল ভাড়াটিয়া

বাংলাধারা প্রতিবেদন »

২০১৭ সাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের হোল্ডিং টেক্স পরিশোধ করছিল না হোটেল লর্ডস ইন’র ভবন মালিক। বারবার নোটিশ ও চিঠি দিয়েও সাড়া না পেয়ে সর্বশেষ অভিযান পরিচালনা করে আদায় করা হয় দীর্ঘদিনের বকেয়া প্রায় সাড়ে ১৪ লাখ টাকা। তবে মালিকের পক্ষে তা পরিশোধ করেছে এইচএসবিসি ব্যাংক (ভবনের ভাড়াটিয়া)।

রবিবার (২৩ মে) চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এসব বকেয়া আদায় করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এতে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

চসিক সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থ বছরের ৪র্থ কোয়াটার থেকে হোল্ডিং টেক্স বকেয়া রেখেছে ওই ভবনের মালিক। অর্থ্যাৎ ২০১৭ সালের এপ্রিল থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত হোল্ডিং টেক্স বকেয়া ছিল।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, যদি কোন কারণে মালিক হোল্ডিং টেক্স না দিয়ে থাকেন, তাহলে সুযোগ আছে ভাড়াটিয়া থেকে তা আদায় করার। তাই আমরা ভাড়াটিয়াকে (ব্যাংক) নোটিশ দিয়েছি। সেই মোতাবেক সোমবার চসিক সেখানে অভিযান পরিচালনা করে।

চসিকের কর কর্মকর্তা (রাজস্ব সার্কেল-১) মহিউদ্দিন আহমেদ সরওয়ার চৌধুরী বলেন, ‘ভবনের মালিকের নাম ইঞ্জিনিয়ার কামাল । তিনি মারা গেছেন। তার সন্তানরা থাকলেও তারা দিতে অপরাগতা প্রকাশ করার কারণে ভাড়াটিয়াকে নোটিশ দেওয়া হয়েছিল।’

এ বিষয়ে জানতে চাইলে চসিকের স্পেশার ম্যাজিস্ট্রট জাহানারা ফেরদৌস জানান, চসিকের নিয়মিত কাজের অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। তাছাড়া আরও কিছু প্রতিষ্ঠানকে বকেয়া পরিশোধে সময়সীমা বেধে দেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ