বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের স্বাস্থ্য খাতের নৈরাজ্য এবং জীবন রক্ষাকারী ঔষধ ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছেন প্রগতিশীল সামাজিক সংগঠন মুজিব তরী।
রবিবার (৮ জুন) চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিকট ৬টি দাবি উপস্থাপন করেন, দাবিগুলো হল :- জীবন রক্ষাকারী ঔষুধ এর কৃত্রিম সংকট নিরসন, অক্সিজেন সরবাহ নিশ্চিতকরন, অক্সিজেনের দান নিয়ন্ত্রণ, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করা, দুই দিনের মধ্যে করোনা রিপোর্ট এবং বেসরকারি হাসপাতাল গুলা কে কালো সিন্ডিকেট মুক্ত করে অধিগ্রহণ। বক্তারা এই সময় বেসরকারি হাসপাতালের চিকিৎসা নিতে চরম ভোগান্তির কথা তুলে ধরেন।
সাবেক ছাত্রনেতা আবু সাঈদ সুমনের সভাপতিত্বে এবং নগর ছাত্রলীগ নেতা সাব্বির সাকির এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন তরুণ আওয়ামীলীগ নেতা সরফুদ্দিন চৌধুরী রাজু,সাবেক ছাত্রনেতা সঞ্জয় ভৌমিক কংকন, ওসমান গনি আলমগীর, মেজবাহ উদ্দিন মোর্শেদ, মোসলেম উদ্দিন শিবলী, গিয়াসউদ্দিন সিদ্দিকী,সাজ্জাদ হোসাইন, এস ইউ জোবায়ের, নগর ছাত্রলীগ সহ সভাপতি একরামুল হক রাসেল, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মুনসুর টিটুসহ প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম












