বাংলাধারা প্রতিবেদন »
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে থার্টি ইন্টারন্যাশনাল উইম্যানস ‘এসএমই‘ এক্সপো বাংলাদেশ ২০১৯ এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হলো এনআরবি ব্যাংক লিমিটেড।
এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মাঝে সমঝোতা স্মাক্ষর স্বাক্ষরিত হয়।
মঙ্গলবার (২৩ জুলাই) তারিখ এনআরবি ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে থার্টি ইন্টারন্যাশনাল উইম্যানস ‘এসএমই‘ এক্সপো বাংলাদেশ ২০১৯ এর কো-চেয়ারপার্সন কাজী তুহিনা আক্তার ও এনআরবি ব্যাংক লি. এর হেড অব মেইন ব্রাঞ্চ চট্টগ্রাম শাখা প্রধান রফিকুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তি স্বাক্ষরের আওতায় থার্টি ইন্টারন্যাশনাল উইম্যানস ‘এসএমই‘ এক্সপো বাংলাদেশ ২০১৯ এ অংশগ্রহনকারীরা এনআরবি ব্যাংক এর ঢাকাস্থ গুলশান, বনানী, দিলকুশা এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও ও.আর.নিজাম. রোড শাখায় মেলার স্টল বুকিং ফরম সংগ্রহ ও স্টল বুকিং এর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এসময়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে এনআরবি ব্যাংক লিমিটেড অগ্রণী ভূমিকা পালন করে অনন্য অবদান রাখলেন। ভবিষ্যতে নারী উদ্যোক্তাদের উন্নয়নে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এনআরবি ব্যাংক লি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম অঞ্চলে নারী উদ্যোক্তাদের জন্য এনআরবি ব্যাংক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক শাহেলা আবেদিন, সদস্য নূর-এ-জান্নাত নিপা, শাম্মা মতিন, নাহিদ পারভীন রানী, এনআরবি ব্যাংক লিমিটেড এর চীফ অপারেটিং অফিসার ইমরান আহমেদ, হেড অফ রিটেইল গোলাম নাকিব, হেড অফ এসএমই এটিএম জামাল উদ্দিন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












