বাংলাধারা প্রতিবেদক »
দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২১’র ফলাফল আগামী ছয় সপ্তাহের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। এই আদেশের প্রেক্ষিতে বুধবার (২ মার্চ) সকালে সোসাইটি কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির পুনরায় দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোসাইটির সম্মেলন কক্ষে দোয়া, খতমে কোরাণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আ জ ম নাছির উদ্দীন, কমিটির বর্তমান সভাপতি এ এ সাইফুদ্দিন, সহসভাপতি মোহাম্মদ ইদ্রিছ, সম্পাদক মো. আলমগীর পারভেজ, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ, সদস্য মো. জসিমুল আনোয়ার খান, আলাউদ্দিন আলম, এআরএম শামিম উদ্দিন,মো. রাশেদুল আমীন,মো.রাইসুল উদ্দিন সৈকত, এমদাদুল আজিজ চৌধুরী, মো. নুরুল ইসলাম মিন্টু, ব্যবস্থাপনা কমিটির সাবেক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাবেক সদস্য সৈয়দ রফিকুল আনোয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২১’র ফলাফল স্থগিতাদেশ আগামী ছয় সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন।












