১৯ মার্চ ২০২৬

চুনতিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ওয়াইটুকে ক্লাবের চাল বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>>

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত দশ পরিবারের মাঝে ২৫ কেজি ওজনের এক বস্তা করে চাল বিতরণ করেছে সামাজিক সংগঠন চুনতি ওয়াইটুকে ক্লাব।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করে তাদের মাঝে চাল বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, ওয়াইটুকে ক্লাবের সভাপতি কুতুবউদ্দিন মাহি, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ, সিনিয়র সহ সভাপতি এম এ শুক্কুর কোম্পানি, সাংগঠনিক সম্পাদক দেলওয়ার, সদস্য শাহজাহান সিদ্দিকী, দাতা সদস্য নেজাম উদ্দীন।

প্রসঙ্গত, রোববার বিকেল ৪ টার দিকে চুনতি আশ্রয়ণ প্রকল্পের এক নম্বর ব্লকের বাসিন্দা ফরিদুল আলমের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দশটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন