২০ মার্চ ২০২৬

চুরি সন্দেহে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা, আটক ২

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় চুরি সন্দেহে দোকানের কর্মচারীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের পানবাজারের ভেতরে আরাফাত স্টোর নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দোকান মালিকের ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- দোকান মালিকের ছোট ভাই মো. আরমান (২৮) ও কর্মচারী মো. ইউনুস (৩৫)।

নিহত মো. রমজান আলী রাসেল (২২) নগরীর আইস ফ্যাক্টরি রোডের বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়।

জানা গেছে, গুঁড়ো দুধসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান আরাফাত স্টোরের খালাসি শ্রমিক হিসেবে কাজ করতেন রাসেল। সোমবার দোকানে পণ্যের মজুদের হিসাব করলে গুঁড়ো দুধের কার্টন কম পাওয়া যায়। দুপুরে রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে গুদামে সালিশ ডাকা হয়। সেখানে রাসেলের বাবা-মাকেও ডেকে নেয়া হয়। এক পর্যায়ে রাসেলকে লাঠি দিয়ে বেদমভাবে মারধর করা হলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে সংবাদ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন