৫ এপ্রিল ২০২৬

চেকপোস্টে ধরা খেল ১৫ কেজি গাঁজা: আকবরশাহে আটক ২ মাদক কারবারি

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল ) দুপুরে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের নির্দেশনায় এএসআই আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম পাহাড়িকা পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়।

এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আল আমিন খান (২৮) ও আতাউর মোল্লা (২৫)। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলায় বলে জানা গেছে।

এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন