১৩ মার্চ ২০২৬

চেক প্রতারণায় ফেঁসে গেলেন ছাত্রলীগ নেতা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর জাহিদুল ইসলাম দুর্লভ নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে চেক প্রতারণা মামলায় আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) পতেঙ্গা ফুলছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার পিতার নাম মোঃ আবুল কালাম। তিনি মাইজপাড়া, দক্ষিণ পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড এর বাসিন্দা বলে জানা যায়।

এ বিষয়ে পতেঙ্গা থানা ওসি বলেন, তার নামে আগে থেকে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

সুত্র জানায়, এর আগেও সাবেক এই ছাত্রলীগ নেতার নামে বহু মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে। ২০১৭ সালে তিনি নিজে আত্মগোপনে গিয়ে কিডন্যাপিং এর নাটক সাজান। পরে নিখোঁজের ২২ ঘণ্টা পর নগরীর এক আবাসিক হোটেলে আত্মগোপন থাকাবস্থায় তাকে উদ্ধার করেছিলো পুলিশ।

এলাকাবাসীর তথ্য মতে, সে সময় বিভিন্ন লোকজনের কাছে তার প্রায় ৬৩ লাখ টাকা দেনা ছিল। তাকে কেউ অপহরণ করেনি। পাওনাদারের ভয়ে রয়েল বিচ নামক একটি আবাসিক হোটেলে নিজেই আত্মগোপন করেছিলো। এলাকাবাসী ও থানার ওসিসহ ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

এদিকে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, ছাত্রলীগ নেতা দুর্লভ পতেঙ্গা এলাকায় নদী বাংলা নামে মাল্টি পারপাস সমিতি (এম এল এস) ব্যবসার মাধ্যমে অসংখ্য লোকজন থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ