১৭ মার্চ ২০২৬

চোলাই মদসহ যুবক ধরা চান্দগাঁওয়ে

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট বাসস্ট্যান্ড থেকে মো. আনিসুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  এসময় তার কাছ থেকে ১১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আনিসুর কর্ণফুলী থানাধীন ফাজিলখা হাটের দৌলতপুর গ্রামের মো. নুর হোসেনের ছেলে।

চান্দগাঁও থানার এসআই শরীফ বলেন, শনিবার রাতে কালুরঘাট বাসস্ট্যান্ড থেকে ১১০ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়। একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশায় করে মাদকদ্রব্যগুলো পাচারের চেষ্টা করছিল।

তিনি বলেন, এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। ওই মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন