বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার আদর্শগ্রাম এলাকায় ছদ্মবেশে অভিযান চালিয়ে তিন ট্রাক কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
স্থানীয়রা জানান, স্থানীয় জনৈক খালেক দীর্ঘদিন ধরে বনের কাঠ বিক্রি করে আসছে।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, হাটহাজারী পৌরসভার আদর্শগ্রাম এলাকায় ছদ্মবেশে সিএনজি তে করে অভিযান চালিয়ে তিন ট্রাক কাঠ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারী উপজেলা নির্বাহী অফিসার কে দেখে সোর্স সংবাদ জানিয়ে দিলে ট্রাক রেখেই পালিয়ে যায় কাঠ পাচারকারী চক্র।
বাংলাধারা/এফএস/টিএম












