বান্দরবান প্রতিনিধি »
বান্দরবান সদর উপজেলা ৪ নম্বর সুয়ালক ইউনিয়নে পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকালে সদর উপজেলা ৪ নম্বর সুয়ালক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমা।
অনুষ্ঠান শুরুতেই ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সদস্যদের গ্রহণে করা হয়। পরে সাবেক সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ইউনিয়নে স্মৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করেন বিদায় সংবর্ধনা জানান প্রধান অতিথি।
এসময় ৪ নম্বর সুয়ালক ইউনিয়ন পরিষদের সচিব ক্যমংহলা মারমা সঞ্চালনায় সদর উপজেলার কৃষি সম্প্রসারণে অধিদপ্তর উপ-সহকারী কর্মকর্তা লিটন দাশ, সাবেক চেয়ারম্যান রাংলাই ম্রো, ক্যাহ্লাউ মারমা, সুয়ালক মৌজা হেডম্যান মংথোয়াইচিং মারমা, প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনসহ নবনির্বাচিত সদস্য ও সর্বসাধারণ সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান অতিথি সুয়ালক ইউনিয়নে চেয়াম্যান উক্যনু মারমা বলেন, জনগণের সেবা করাই আমাদের দ্বায়িত্ব। জনগণের সমস্যা সমাধানে দৌরাত্ব্যটাই হল জনপ্রতিনিধিদের মূল কাজ। আমরা জনগণের ভোটে জয় হয়ে নিজ নিজ পদে আসনে বসেছি। ৫ বছর পর বিদায় নিয়েছেন বলে কষ্ট পাবেন না। সামনে আরো সুযোগ আছে। নিজের এলাকায় জনগণের খোঁজ-খবর নিন ও নিজেকে জনগণের সেবায় কাজে জড়িয়ে পড়ুন। সেই সাথে ইউনিয়ন পরিষদের সকল কার্যকলাপ সাথে সহযোগিতা হাত বাড়ানো আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ও সাবেক সদস্য, গ্রাম পুলিশ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গদের মাঝে ফটো সেশন তুলা হয়।












