বাংলাধারা প্রতিবেদন »
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
সুজন বলেন, শ্রীকৃষ্ণ আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন ও সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। জন্মাষ্টমী উপলক্ষে দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে শ্রীকৃষ্ণ’র আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহাদ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে তাঁর ভক্তদের অনুপ্রাণিত করবে।
চসিক প্রশাসক বলেন, শান্তি, সত্য ও মানবতার অবতার সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সকল দুর্যোগ-দুর্বীপাক অবসান হয়ে মঙ্গল ও কল্যাণ বার্তা বয়ে আনুক।
বাংলাধারা/এফএস/টিএম












