১৩ মার্চ ২০২৬

জবাবদিহিতা নিশ্চিত করতে চান সিএমপি’র নতুন কমিশনার

জালালউদ্দিন সাগর »

মানবসেবার সাথে সাথে চট্টগ্রাম মেট্রোপলিনট পুলিশকে জবাবদিহিমূলক একটি ইউনিট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে চট্টগ্রামে পুলিশ কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে সদ্য বদলী হওয়া অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, বিপিএম। এর আগে ১৭ জুলাই, ২০১৬ থেকে ২০১৮ সালের ২২ জানুয়ারি পর্যন্ত সিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) অপরাহ্নে নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে যোগ দিতে পারেন তিনি।

মুঠোফোনে যোগদানের বিষয়টি নিশ্চিত করে সিএমপিতে সদ্য পদায়ন হওয়া পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, সোমবার বিকেলে সিএমপিতে যোগ দেয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃংঙ্খলা রক্ষার পাশাপাশি জবাবদিহিমূলক মানুষবান্ধব একটি পুলিশ ইউনিট গড়ার ইচ্ছে নিয়ে সিএমপিতে যোগ দিবো।

চট্টগ্রামের মানুষ অন্য যে কোনো অঞ্চলের চেয়ে আইনের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি আরও বলেন, এর আগে আমি চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। চট্টগ্রামের মানুষের সাথে আমার সম্পর্কটা পুরোনো।

তিনি বলেন, আমি আশাবাদি সবার সহযোগিতায় চট্টগ্রামের আইনশৃংক্ষলা রক্ষায় সফল হবো। নানান সীমাবদ্ধতার মধ্যেও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সফল হওয়া সম্ভব। পুলিশের প্রতি জনগনের আস্থা ফিরিয়ে আনতে জবাবদিহিতার বিকল্প নেই বলেও জানান তিনি।

সালেহ মোহাম্মদ তানভীর সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশের বিভিন্ন অঞ্চলে। এরপর পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান ২০০৬ সালের ২৪ অক্টোবর। পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর উপকমিশনার হিসেবে দাযিত্ব পালন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)।

২০১৬ সালে এ্যডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদেন সিএমপি তে। এরপর কম্যান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন পটিসি,টাঙ্গাইলে। ২০১৯ সালে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে যোগদেন ঢাকা রেঞ্জ কার্যালয়ে। ১২ ডিসেম্বর ২০১৯ সালে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদেন ডিএমপি’তে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন হয় ১৮তম বিসিএস’র উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ