২০ মার্চ ২০২৬

জমজমাট আইপিএলের পর্দা উঠছে আজ

বাংলাধারা ডেস্ক »

জমজমাট আইপিএলের পর্দা উঠছে আজ। ১৩তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হবে গত আইপিএলের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ানস ও রানার্সআপ দল চেন্নাই সুপার কিংস।  

বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগের সেরা দুই দলের লড়াই দিয়ে শুরু হবে এবারের আইপিএল। মুম্বাই চারবারের চ্যাম্পিয়ন, চেন্নাই তিনবারের।

প্রতিবছর এপ্রিল-মে মাসে ভক্তরা অপেক্ষায় থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য (আইপিএল)। এবার করোনাভাইরাসের কারণে যেই টুর্নামেন্ট শুরুর কথা ছিল ২৯ মার্চ, প্রায় ছয় মাস পিছিয়ে সেটি হচ্ছে ১৯ সেপ্টেম্বর।

করোনা ঝুঁকি কমাতে এবার ভারতে হচ্ছে না আইপিএল। প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ তুলনামূলক কম থাকায় পুরো টুর্নামেন্ট নিয়ে যাওয়া হয়েছে আরব আমিরাতে।

টুর্নামেন্টের প্রথম সপ্তাহেই মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো টি-টোয়েন্টি দলগুলো।  

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন