২৩ অক্টোবর ২০২৬

জাতির উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করছে: নুর আহমদ

কর্ণফুলী প্রতিনিধি »

পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রথামিক বিদ্যালয় বই উৎসব উপলক্ষ্য এক সভা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার সাদাত মোবারকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর আহমদ।

বিশেষ অতিথি ছিলেন সেলিম হক, ফরিদ জুয়েল মেম্বার, আয়েশা মেম্বার। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুদ্দিন।

সভায় প্রধান অতিথি বলেন, জাতির উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছে। শিক্ষাখাতে অগ্রগতির জন্য নতুন বছরে ৩৫ লাখ বই দেওয়া হয়। যা বিশ্বে বিরল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন