১৪ মার্চ ২০২৬

জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি »  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু উদ্বোধন করেন বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঢাকা জাতীয় প্যারেড স্কয়ার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষের ক্ষণগণনা শুভ উদ্বোধন করেন।

১৯৭২সালের ১০জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সেই ক্ষণকে ফুটিয়ে তোলা হয়। রানওয়েতে অবতরণ করে একটি বিমানের দরজায় বঙ্গবন্ধুর প্রতীকি ছবি ফুটিয়ে তোলা হয়।পরে তোপধ্বনি প্রতীকী ছবি গার্ড অব অনার দেওয়া হয় সেই প্রতীকী আলোতে যেভাবে সেদিন তাকে সম্মান দেয়া হয়।

আজ থেকে ৬৬দিন পর ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে শুরু হবে মুজিব বর্ষ।২০২১সালের ১৭মার্চ শেষ হবে মুজিব শতবর্ষ ।

শুক্রবার বিকাল ৫টারদিকে ঢাকা জাতীয় প্যারেড স্কয়ার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষের কাউন্ডডাইন ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করার পর সারা দেশের মতো মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ক্ষণগণনার ডিজিটাল ঘড়ি স্হাপনের মধ্যদিয়ে শুরু হয়েছে মুজিব শতবার্ষিকী।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে সারা দেশের ন্যায় “ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক অভিন্ন অনুষ্ঠানমালার অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন হাতে নিয়েছে নানা কর্মসূচি।

এছাড়া আগামি কাল ১১ জানুয়ারী শনিবার সকাল দশ টায় উপজেলা চত্ত্বর থেকে শুরু হবে আনন্দ শোভা যাত্রা, এর পর বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনা, দুপুরে শিশু কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকালে মাটিরাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি,শিক্ষক, ইমাম,ছাএ/ছাএী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ