১৪ মার্চ ২০২৬

জাতীয় কারাতে ফেডারেশনের রেফারি মাষ্টার ছানু অং আর নেই

কক্সবাজার প্রতিনিধি »

জাতীয় কারাতে ফেডারেশনের রেফারি ছানু অং রাখাইন (৬৭) আর নেই।

শনিবার (১১ জানুয়ারি) ৪ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার বেলা ২ টার দিকে কক্সবাজার এয়ারপোর্টস্থ কেন্দ্রীয় রাখাইন শ্বশ্বানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।  

পরিবার জানায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তিনি হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  ওই সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিও বিভাগে লাইফ সার্পোটে রাখা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ কন্যা রেখে যান। 

তিনি এসএএন ক্যায়াং পাড়ার বাসিন্দা মৃত অংকঝের ছেলল।  বর্ণাঢ্য জীবনে তিনি ছিলেন প্রসিদ্ধ  করাতে মাষ্টার।  কক্সবাজার শহরের বৈদ্যঘোনায়  হাইংকারি কারাতে ক্লাবের প্রতিষ্টাতা ও প্রশিক্ষক ছিলেন তিনি। এ ক্লাবের অনেক শিক্ষার্থী নানা প্রতিযোগিতায় কৃতিত্বের সাক্ষর রাখেন। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ