১৪ মার্চ ২০২৬

জাতীয় সংসদে এরশাদের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত

বাংলাধারা ডেস্ক »

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান ও একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল ১০টা ৫০মিনিটের দিকে জাতীয় সংসদের টানেলে এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সংসদ সদস্যরাসহ অনেকেই অংশ নেন। জানাযা শেষে রাষ্ট্রপতিসহ অন্যরা ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। প্রথমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাযা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টানেলে জানাযার নামাজ আদায় করা হয়।

এর আগে, সোমবার সকাল ১০টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে এরশাদের মরদেহ জাতীয় পার্টির কাকরাইল অফিসে নেয়া হবে। সাধারণ জনগণের সুবিধার্থে তৃতীয় জানাজা বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রবিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংসদীয় বিরোধী দলীয় এই নেতা। গত ২৬ জুন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন এইচএম এরশাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি রক্তে হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। তিনি লাইফ সাপোর্ট ছিলেন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ