১৯ মার্চ ২০২৬

জাতীয় জুনিয়র এ্যাথলেটিক প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল

বাংলাধারা প্রতিবেদন  »

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৬তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক প্রতিযোগিতা-২০২০ আগামী ২৭-২৮ নভেম্বর ২০২০ইং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণ করবে চট্টগ্রাম জেলা দলের ১২ জন এ্যাথলেট। কোচ কাম ম্যানেজার সহ ১৩ (তের) সদস্যের চট্টগ্রাম জেলা এ্যাথলেটিক্স দল আগামী ২৬ নভেম্বর ২০২০ইং, ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হবে।

দলের কোচ কাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মো: শাহ জালাল উদ্দিন।

জেকেএস সহ-সভাপতি ও এ্যাথলেটিকস কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক এবং সম্পাদক মো: কামাল উদ্দিন সহ এ্যাথলেটিকস কমিটির সদস্যবৃন্দ জেলা দলের সাফল্য কামনা করেছেন।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন