বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদল বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের বেঙ্গালুরুতে দেবী শেঠীর নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ জাতীয় সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এছাড়াও শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












