২২ অক্টোবর ২০২৬

জামায়াত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন

জামায়াত ঘোষিত লংমার্চে দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন আগ্রহ ও অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াত ঘোষিত লংমার্চকে ঘিরে বিরোধী দলের নেতাদের মধ্যে হতাশার ছাপ দেখা যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন আগ্রহ ও অংশগ্রহণ নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও দাবি করেন, লংমার্চকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির প্রত্যাশা থাকলেও বাস্তবে তা দেখা যায়নি। তার ভাষ্য অনুযায়ী, জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোটও সাধারণ মানুষকে প্রত্যাশিতভাবে সম্পৃক্ত করতে পারেনি।

বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট প্রসঙ্গে রাশেদ খান বলেন, এসব বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সাধারণ মানুষ যথেষ্ট অবগত। ছয় মাসের সরকারের ওপর গত ১৮ থেকে ২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা ‘মূর্খতার শামিল’ বলেও মন্তব্য করেন তিনি।

স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ (সনদ) বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন রাশেদ খান। বিরোধী দলের ঘোষিত ছয় দফা নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, এসব দাবির প্রতি সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই।

রাশেদ খাঁন অভিযোগ করেন, লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় জনভোগান্তি বাড়ছে এবং বিপুল পরিমাণ জ্বালানি অপচয় হচ্ছে। তিনি দাবি করেন, এতে প্রায় ১ লাখ লিটার তেল অপচয় হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। লংমার্চের কারণে এসব যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় রাষ্ট্রের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে।

শেষে রাশেদ খাঁন অভিযোগ করেন, দলীয় স্বার্থে এবং ‘মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে’ জামায়াত জনগণের ওপর লংমার্চের মতো আন্দোলন চাপিয়ে দিয়েছে। তবে রাশেদ খাঁনেরর এসব বক্তব্য তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের বক্তব্য হিসেবে এসেছে।

আরও পড়ুন