২২ মার্চ ২০২৬

জিইসিতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ যুবক ধরা

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর খুলশী থানার জিইসি এলাকায় ফ্লাইওভারের নিচে ৬ জন মিলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

গ্রেফতাররা হলো— ফারুক হোসেন, আব্দুর রহমান ও আরিফ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘রবিবার (১৭ জুলাই) জিইসি এলাকার সাদিয়াস কিচেনের সামনে দিয়ে রাত ১টায় রিকশায় ষোলশহরে দিকে যাচ্ছিলেন ওই গৃহবধূ। এ সময় ৩ যুবক রিকশার গতিরোধ করে ফ্লাইওভারের নিচের একটি অস্থায়ী টং ঘরের ভেতরে নিয়ে যায়। আগে থেকেই সেখানে ছিল আরও ৩ জন। এরপর ৬ জন মিলে ওই গৃহবধূকে গণধর্ষণ করে।’

তিনি বলেন, ‘গৃহবধূর চিৎকার শুনে এক রিকশাচালক জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন করে পুলিশ পাঠানোর অনুরোধ করেন। ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে গৃহবধূকে উদ্বার করে।’

ওসি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হলেও বাকি ৩ জন পালিয়ে যায়। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভিকটিম গৃহবধূকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ