সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস বিস্ফারণের ঘটনায় ৩ শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন- শিমুল দাস (২৯), মফিজুর রহমান ও আবু সাঈদ (৩৭) ।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, এ ঘটনায় দগ্ধ তিন শ্রমিকের মধ্যে আবু সাঈদ ও মফিজুর রহমানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ তিন জনেই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সাংবাদিকদের জানান, জিপিএইচ ইস্পাত কারখানায় সকালে হঠাৎ ফার্নেস বিস্ফারণের ঘটনা ঘটে। এতে তিন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হয়। দগ্ধ তিন শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর জিপিএইচ ইস্পাত লিমিটেড নামক কারখানায় ফার্নেস (চুল্লী) বিষ্ফোরণ হয়ে কারখানায় কর্মরত ৭ শ্রমিক দগ্ধ হয়েছিলেন।
বাংলাধারা/এফএস/এএ












