১৩ মার্চ ২০২৬

জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী : সুজন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, যারা এ দেশেকে পাকিস্তান বানাতে ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছে তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শ আরও প্রবল হয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাই জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী। 

রোববার (২৩ আগস্ট) নগরীর একটি কনভেনশন সেন্টারে নগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খোরশেদ আলম সুজন বলেন, ১৯৭১ সালে অস্ত্র হাতে যারা লড়াই করেছেন তারাই একমাত্র মুক্তিযোদ্ধা নন। রাজনৈতিক চেতনা ও ধারাবাহিকতা ছাড়া শুধু অস্ত্র হাতে নিলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তাই জিয়াউর রহমান যুদ্ধ করলেও তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। জিয়া ছিলেন ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান কূশীলব। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে এদেশে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন।

সুজন বলেন, ৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ সালে সামরিক শাসন জারি, ৬২ সালে শিক্ষা আন্দোলন, ৬৬ সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা ঘোষণা এবং পরবর্তীতে ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই হল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের একটি ধারাবাহিক পরম্পরা।  

চসিক প্রশাসক বলেন, যারা ৭১ এ শুধুমাত্র অস্ত্র হাতে লড়াই করেছেন তারাই একমাত্র মুক্তিযোদ্ধা নন। ৪৮ থেকে ৭০ পর্যন্ত ধাপে ধাপে অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছেন। রাজনৈতিক চেতনা ও ধারাবাহিকতা ছাড়া শুধু অস্ত্র হাতে নিলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তাই জিয়াউর রহমান যুদ্ধ করলেও তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা বিস্তারের স্বপ্ন দেখেছিলেন। তাই তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে প্রথম মহিলা আওয়ামী লীগ গঠন করেছিলেন।  

তিনি বলেন, যারা পদ-পদবী নিয়ে নিস্ক্রীয় আছেন, তাদের বুঝতে হবে দল না করলে তার কোনো মর্যাদা থাকে না। করোনাকালে আমি আক্রান্ত হওয়ার পরও আমার কর্মীদের উজ্জীবিত রেখেছি এবং ঘরে ঘরে গিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য মহিলা সমাজকে মাঠে রেখেছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ