১৪ মার্চ ২০২৬

জেএসসিতে ফেল, ইঁদুর মারার বিষ খেয়ে মরলো শিক্ষার্থী

কক্সবাজার প্রতিনিধি »  

সদ্য ঘোষিত ফলাফলে জেএসসি পরীক্ষায় ফেল করায়  কক্সবাজারের পেকুয়ায় মেহেরাজ বেগম (১৩) নামের এক শিক্ষার্থী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে।

বুধবার রাতে সবার অজান্তে কিটনাশক খেয়ে মূমুর্ষ হওয়া মেহেরাজ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে মারা যায়।  

মেহেরাজ পেকুয়া সদর ইউনিয়নের মৃত ছানাউল কবিরের মেয়ে ও উজানটিয়া খান বাহাদুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সেই স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

উজানটিয়া খান বাহাদুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন রায় বলেন, গত ৩১ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে মেহেরাজ গণিত বিষয়ে ফেল করে। বিষয়টি মানতে না পেরে সে ১জানুয়ারি রাতে নিজ বাড়িতে থাকা ইদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, কিশোরী মেহেরাজ বেগমের আত্মহত্যা ঘটনার পেকুয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ