১৪ মার্চ ২০২৬

জেসিআই চট্টগ্রামের ‘স্নেহের আলিঙ্গনে’ অসহায় শিশুদের মুখে হাসি

বাংলাধারা প্রতিবেদক »

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমপলিটন প্রতিবছরের ন্যায় এ রমজানের ফুড ড্রাইভ কর্মসূচী অব্যাহত রেখেছে। তবে এবারের কর্মসূচী পালিত হয়েছে একটু ব্যতিক্রমভাবে। এবারের ব্যতিক্রমী আয়োজন ‘স্নেহের আলিঙ্গন’ রামাদান ফুড ড্রাইভ ২০২২ পরিচালিত হয়েছে পাঁচ দিনব্যপী। যা অন্যান্য বছরের তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রম।

এ বছরের ব্যতিক্রমী আয়োজনে জেসিআই চট্টগ্রাম সমাজের অবহেলিত, নিরক্ষর, সুবিধা বঞ্চিত এবং এতিম শিশুদের ভবিষ্যত নিয়ে নিরলসভাবে যে সকল প্রতিষ্ঠান কিংবা সংগঠন কাজ করে যাচ্ছে, সেই সকল প্রতিষ্ঠানের শিশুদের মুখে হাসি ফুটানো ও তাদের ভালবাসায় ‘স্নেহের আলিঙ্গন’ ছিল মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেখানকার শিশুদের সাথে সৌহার্দ্য ও ভালোবাসা, স্নেহ ও সহমর্মিতার বিনিময় যেন কোনো কিছুর কমতি ছিলনা।

জেসিআই চট্টগ্রামের প্রেসিডন্ট শান সাহেদ শিশুদের উদ্দেশে বলেন ‘শিশুরা নিষ্পাপ, শিশুরা ভবিষ্যত। শিশুদের ভালবাসা নবীজির সুন্নত। শিশুদের ভবিষ্যত বিকাশের লক্ষ্যে যেকোনো সহযোগিতায় জেসিআই চট্টগ্রাম সর্বদা পাশে থাকবে।’

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম’র পাচঁ দিনব্যপী ‘স্নেহের আলিঙ্গন’ কর্মসূচীতে বিশেষভাবে সহযোগিতা করে চট্টগ্রামের অগ্রগ্রাহী ফাউন্ডেশন। অগ্রগ্রাহী ফাউন্ডেশন দীর্ঘ দিন যাবত বিভিন্নভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর দরিদ্র, অবহেলিত, ক্ষুধার্ত , মানুষের পাশে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসছে। তাদের সৎ প্রচেষ্টা এবং সরল মনোভবের কারণে আজ অনেক নিম্ন শ্রেণীর মানুষ উপকৃত। আর সেই অগ্রগ্রাহী ফাউন্ডেশনের সদস্যবৃন্দের সহযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পাঁচ দিনব্যপী এই মহৎ কর্মসূচীতে প্রতিদিন উপস্হিত ছিলেন জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদ, এক্সিকিউটিভ কমিটি মেম্বারসদের মধ্যে অনেকেই এবং বেশ কিছু জেনারেল মেম্বারস । এছাড়া প্রতিনিয়ত উপস্হিত ছিলেন অগ্রগ্রাহী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ