২ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব দোকান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২ এপ্রিল বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সঙ্গে সহযোগিতার লক্ষ্যে ঢাকা মহানগরসহ সারা দেশের দোকান, বাজার ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হবে এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবাসংক্রান্ত দোকানগুলো এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ