বাংলাধারা ডেস্ক »
নতুন সড়ক আইন সংশোধনের দাবীতে দ্বিতীয় দিনের ঝিনাইদহে বাস চলাচল বন্ধ রেখেছে বাস শ্রমিকরা।
মঙ্গলবার(১৯ নভেম্বর) সকাল থেকে ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গার অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বাস না পেয়ে অনেকে ইজিবাইক ও মহাসড়কে চলাচলে নিষিদ্ধ ৩ চাকার যানবাহনে করে করছেন তারা। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না চাকুরীজীবি-সহ অন্যান্য সাধারণ যাত্রীরা।
তবে স্থানীয় সকল রুটে বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকাসহ দুরপাল্লার বাস ও ট্রাকসহ অন্যান্য পরিবহণ চলাচল করতে দেখা গেছে।
এদিকে, নতুন সড়ক আইন সংশোধন করার দাবি জানিয়েছেন বাস চালকরা।
বাংলাধারা/এফএস/টিএম












