১৭ মার্চ ২০২৬

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক »

চট্টগ্রাম টেস্টে টস হেরে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে। রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্টে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় সফরকারী শ্রীলংকা।

প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে একাদশে জায়গায় পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ এবং নাঈম হাসান। এছাড়া সব শংঙ্কা কাটিয়ে সাকিব আল হাসানও আছেন একাদশে।

টস প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল জানিয়েছেন, টস জিতলে ব্যাটিং এর সিদ্ধান্ত নিতেন তিনি।কেননা প্রথম সেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের।

সবশেষ গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হেরেছিলে বাংলাদেশ। এছাড়া দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে রীতিমতো নাকানিচুবানি খেয়েছিলো বাংলাদেশ।

বাংলাধারা/এসএএআর

আরও পড়ুন