১৪ মার্চ ২০২৬

টস ও ইতিহাস ইংল্যান্ডের বিপক্ষে

বাংলাধারা প্রতিবেদন

শক্তির বিচারে ইংল্যান্ড এগিয়ে তাতে ভুল নেই। তবে ফাইনাল জিততে ভাগ্যও দরকার। আগের তিনবার ভাগ্য ইংল্যান্ডের পক্ষে ছিল না। তাই ছোট ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডের। এবার শেষ পর্যন্ত কি হবে বলা মুশকিল। তবে ভাগ্য পক্ষে যায়নি ইংল্যান্ডের। আর ইতিহাস তো আগেও ইংল্যান্ডের বিপক্ষেই ছিল। এবারও গেছে বিপক্ষে।

এর আগে ইংল্যান্ড তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে। হেরেছে তিনবারই। আগের তিন আসরেই পরে ব্যাটিং করেছে ইংলিশরা। প্রথমবার ১৯৭৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯২ রানে হারে ইংল্যান্ড। এরপর ১৯৮৭ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ইংলিশরা হারে মাত্র ৭ রানে। পরেরবার বিশ্বকাপেও ফাইনাল খেলে ইংল্যান্ড। পরে ব্যাটিং করতে হয় তাদের। পাকিস্তানের বিপক্ষে হারে মাত্র ২২ রানের ব্যবধান। এবারও পরে ব্যাটিং করতে হবে ইংলিশদের।

এবার আসি লর্ডসের এবারের বিশ্বকাপের ম্যাচের পরিসংখ্যানে। ২০১৯ বিশ্বকাপে লর্ডসে যে চারটি ম্যাচ হয়েছে তার প্রত্যেকটির প্রথমে ব্যাটিং করা দল জিতেছে। পাকিস্তান ৯৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড হেরেছে ৬৪ রানে। অস্ট্রেলিয়া অন্য ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ৮৬ রানে। আর অন্য ম্যাচটিকে বাংলাদেশ ৯৪ রানে হেরেছে পাকিস্তানের বিপক্ষে। সবগুলোই প্রথমে ব্যাটিং করা দল বড় ব্যবধানে জয় পেয়েছে।

এছাড়া আগের ১১ বিশ্বকাপ ফাইনালের মধ্যে সাতটিতে জিতছে প্রথমে ব্যাট করা দল। প্রথম পাঁচ বিশ্বকাপেই প্রথমে ব্যাট করা দল জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে সর্বশেষ দুই বিশ্বকাপে পরে ব্যাটিং করা দল শিরোপা উচিয়ে ধরেছে। এ নিয়ে ইংল্যান্ডে পাঁচটি বিশ্বকাপ হচ্ছে। পাঁচটি বিশ্বকাপেরই ফাইনাল পেয়েছে লর্ডস। এর মধ্যে প্রথম তিনটিতে শুরুতে ব্যাট করা দল জয় পায়। ১৯৯৯ বিশ্বকাপে অবশ্য পাকিস্তানকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ