১৪ মার্চ ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

বাংলাধারা প্রতিবেদন »

বিশ্বকাপের দ্বাদশ আসরের সেমিফাইনালের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি ১৬০ দেখায় ভারতের জয় ৫৫ ম্যাচ, অন্যদিকে নিউজিল্যান্ড জিতেছে ৪৫ ম্যাচ। বাকি ৬ ম্যাচের ৫টি পরিত্যক্ত ১টি ফলহীন।

বিশ্বকাপে ৮ বারের মুখোমুখি দেখায় ভারতের চেয়ে ১ জয় বেশি নিউজিল্যান্ডের। টিম ইন্ডিয়ার জিতেছে যেখানে ৩ ম্যাচ, সেখানে কিউইদের জয় ৪ ম্যাচে। বাকি ১ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

তবে চলতি বিশ্বকাপে ৯ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে কোহলিরা। কিন্তু নিউজিল্যান্ড প্রথম দিকে দুর্দান্ত শুরু করলেও শেষের দিকে টানা তিনটি ম্যাচ হেরেছে ২০১৫’র রানার্সআপরা।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ