বাংলাধারা প্রতিবেদন »
বিশ্বকাপটা টাইগারদের মোটেও ভালো যায়নি। এক অর্থে ব্যর্থই হয়েছে তারা। সে ব্যর্থতা ঢাকার মিশনে এবার শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আথে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে এদিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। টস হেরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল খান। লঙ্কান অধিনায়ক দিমুথ কারুনারাত্নে টস জিতে বেছে নিয়েছেন ব্যাটিং। অর্থাৎ প্রথমে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ কারুনারাত্নে, কুশল পেরেরা, আভিস্কা ফের্নান্ডো, কুশল মেন্ডিস, আঞ্জেলো ম্যাথিউজ, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদিপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
বাংলাধারা/এফএস/এমআর












