১৮ মার্চ ২০২৬

টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

বাংলাধারা স্পোর্টস  »

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয়ের আশায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। মঙ্গলবার (০৩ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরের এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

অতীতের রেকর্ড, পরিসংখ্যান তুলনায় বাংলাদেশ থেকে জোজন জোজন ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চারবারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই প্রথমবার টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে অসিদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। 

বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। 

অস্ট্রেলিয়া: জশ ফিলিপি, অ্যালেক্স কেরি, মিসেল মার্স, ময়েস হেনরিক্স, অ্যাস্টন আগার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, মিসেল স্টার্ক, অ্যান্ডু টাই, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

বাংলাধারা/এফএস/এআর 

আরও পড়ুন