স্পোর্টস ডেস্ক »
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে কাল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে এগারোটায়।
ঐচ্ছিক অনুশীলনে সবাইকে অবাক করে পুরো দল হাজির মিরপুরে। হালকা ওয়ার্মআপে ঘাম ঝড়ানোর পর নেটে ব্যাটিং করেছেন টাইগাররা। এর আগে টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
বিপরীতে বিশ্রামে কাটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়দের টেস্ট ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে।
বাংলাধারা/এফএস/এইচএফ












