চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের শিয়াচর এলাকার সুলতান শিকদারের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর কয়েকজন ব্যক্তি তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক মৃত ঘোষণা করার পর তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রাতে সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ মর্গে রাখা হয়েছে।













