বাংলাধারা ডেস্ক »
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া মোড় এলাকায় বাসচাপায় ফাহিম (১২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বাবা-মা।
শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত হয়েছেন ফাহিমের বাবা আল-মামুন (৫০) ও মা সুমি আক্তার (৩৫)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি টাঙ্গাইল পৌরসভার কলেজপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আহত আল-মামুন বাসাইল তার শ্বশুরবাড়ী থেকে মোটরসাইকেলে করে তার পরিবার নিয়ে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া মোড়ে পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
আহত সুমি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বাংলাধারা/এফএস/টিএম












