১৪ মার্চ ২০২৬

টিনুকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর শুলকবহরে র‌্যাবের অভিযানে আটক কথিত যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনুকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমীনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নগরের চকবাজার এলাকা থেকে টিনুকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) একটি দল। এরপর তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি শর্টগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মহানগর মুখ্য হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে পাঁচলাইশ থানা পুলিশ টিনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। আদালত শুনানির জন্য বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত নুর মোস্তফা টিনু চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। এখন নিজেকে নগর যুবলীগ নেতা দাবি করেন তিনি। চকবাজার এলাকা ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, ট্যাক্সি-টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেন টিনু এমন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ ও চকবাজার এলাকায় জমি দখল ও নিয়মিত চাঁদাবাজির অভিযোগও আছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ