ক্রীড়া ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশ্য দু’জন ক্রিকেটার ইংল্যান্ড থেকে আগেই বাংলাদেশে চলে এসেছিলেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন বাকিরা।
মঙ্গলবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। পরে বিমানবন্দর থেকে সোজা হোটেলে গিয়ে থাকবে দুই দিনের কোয়ারেন্টিনে। এই সময়ে হবে দুই দফা কোভিড-১৯ পরীক্ষা। সব কিছু ঠিক থাকলে ২৬ অগাস্ট থেকে অনুশীলন শুরু করতে পারবে তারা।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালান, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
বাংলাধারা/এআই












