ক্রীড়া ডেস্ক»
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিলো না ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের সামনে। শ্বাসরুদ্ধকর ম্যাচে লড়াইটাও হলো সমানে সমান। যেখানে শেষপর্যন্ত ৩ রানের ব্যবধানে হেরে গেলো টাইগাররা। তৃতীয় হারে মাহমুদউল্লাহবাহিনীর সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেলো। তবে এ জয়ে সেমির আশা টিকে রইলো ওয়েস্ট ইন্ডিজের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডু অর ডাই’ ম্যাচে শুক্রবার শারজায় শুরুতে ব্যাট করে বাংলাদেশি ফিল্ডারদের ফিল্ডিং মিসের মহড়ার সুযোগে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে টাইগারদের ইনিংস। আসরের মূল পর্বে ক্যারিবীয়দের এটা প্রথম জয়।
১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ২৯ রান তুলতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ের শেষ ৬ বলে বাংলাদেশের দরকার ছিল ১৩ রান। মাহমুদউল্লাহ ও আফিফ মিলে প্রথম ৫ বলে তোলেন ১০ রান। শেষ বলে তাই বাউন্ডারি বা ৩ রান করলেই হতো। কিন্তু মাহমুদউল্লাহ আন্দ্রে রাসেলের শেষ বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি। টাইগার দলপতি ২৪ বলে ৩১ রান নিয়ে অপরাজিত থাকেন। কিন্তু জয় তুলে নেয় উইন্ডিজ।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন উইন্ডিজের নিকোলাস পুরান।
বাংলাধারা/এফএস












