৪ মার্চ ২০২৬

টেকনাফে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের ই/২ ব্লকের কাঁটাতারের বাহিরে থেকে লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল হালিম বলেন, মঙ্গলবার বেলা দেড়টার দিকে চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের কাঁটাতারের ৪০০ মিটারের বাহিরে অর্ধগলিত হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ পুলিশের একটি টিম উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশ রেখে চলে গেছে। আমরা এই নারীর পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ