১৯ মার্চ ২০২৬

টেকনাফে অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গা আটক

বাংলাধারা প্রতিবেদন »

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (০৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের ১৭ নম্বর শেডের হোসেন আহম্মদের ছেলে মো. হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নূর কবিরের ছেলে মো. ফোরকান (২০), নূর বশরের ছেলে মো. আইয়াছ (২১) ও ছৈয়দুল বশরের ছেলে নূর আলম (২০)।

কক্সবাজার-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন রইক্ষ্যং উত্তরপাড়ায় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী অবস্থান করছে এমন গোপন খবর আসে। এ ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং উত্তরপাড়া থেকে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় বন্দুক, একটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান এসপি মো. তারিকুল ইসলাম।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন