২১ মার্চ ২০২৬

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের সদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’  এক যুবক নিহত হয়েছে। তিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলেও জানিয়েছে পুলিশ।

নিহত সেলিম প্রকাশ ছলিম (৩৪)  চাকমারকুল এলাকার কাদির হোসেনের ছেলে ।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, মঙ্গলবার রাতে ছলিম ডাকাতকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার করতে অভিযানে গেলে ওৎপেতে থাকা মাদক ব্যবসায়ী ও ছলিম ডাকাতের সহযোগীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এতে উভয়পক্ষের গোলাগুলিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান, কনস্টেবল আব্দুর শুক্কুর ও মেহেদী গুরুতর আহত হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী আটক ছলিম গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি প্রদীপ আরো জানান, নিহত যুবক ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মাদক কারবারে জড়িত। উপজেলার অধিকাংশ ডাকাতি, ও মাদক চোরাচালানের সাথে সে জড়িত ছিল। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১টি এলজি,৬ রাউন্ড তাজা কার্তুজ,৭ রাউন্ড গুলির খোসা ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করার কথাও জানানি ওসি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন