কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অটোরিক্সা ভর্তি বিয়ারসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫’এর সদস্যরা। শনিবার (৯ জানুয়ারী) রাত ১০টার দিকে টেকনাফের উত্তর বরইতলী এলাকা হতে এসব বিয়ার জব্দ করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের হ্নীলা পশ্চিম দরগাহ পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ নুর (২২) এবং মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ শাকের (৩৮)।
এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, প্রতিদিনের মতো র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প উত্তর বরইতলী বায়তুর রহমান জামে মসজিদের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী চালায়। কিছুক্ষণ পর ব্যাটারী চালিত একটি অটোরিক্সা চেকপোস্টে এসে থামে এবং তল্লাশীকালে পালিয়ে যাওয়ার সময় চেষ্টা করে। এসময় ধাওয়া করে মোহাম্মদ নুর এবং শাকেরকে আটক করে। তাদের অটোরিক্সা তল্লাশী করে বিদেশী বিভিন্ন ব্রান্ডের ১১৩পিস আন্দামান বিয়ার জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনের দায়ে অটোরিক্সাটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত বিয়ার ও অটোরিক্সাসহ আটকদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












