১৭ মার্চ ২০২৬

টেকনাফ উপকূলে দালালসহ মালয়েশিয়াগামী ৫৭ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

মহেশখালীর সোনাদিয়া থেকে ১৪৮ জনকে উদ্ধারের পর অবৈধভাবে মালয়েশিয়া যাবার চেষ্টাকালে বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের পাচারে জড়িত দুই দালাল ও স্থানীয় একজনকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

টেকনাফের বাহারছড়া উপকূল থেকে শুক্রবার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

আটক রোহিঙ্গাদের বরাতে তিনি বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল আটক রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে আরও বিস্তারিত বিকেলে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

উল্লেখ্য, গত ২১ মার্চ দুপুরে মালয়েশিয়া বলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেয়া ১৪৮ রোহিঙ্গাকে উদ্ধার করে মহেশখালী থানার পুলিশ। তাদের মাঝে নারী ও শিশুর সংখ্যা বেশি। দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। সেইদিন ভোররাতে তাদেরকে তীরে নামিয়ে দিয়ে দালালচক্র পালিয়ে যায়।

আরও পড়ুন