১৪ মার্চ ২০২৬

টেকনাফ বন্দর দিয়ে আসা তিন রোহিঙ্গা মিয়ানমারের ২২২ সিমসহ আটক

কক্সবাজার প্রতিনিধি » 

উখিয়া-টেকনাফ এলাকায় বাংলাদেশী সিমে থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ করার পর রোহিঙ্গাদের মাঝে মিয়ানমারের মোবাইল সিমের কদর বাড়ছে। এসব সিম ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ার সাথে সংযোগ অব্যহত রাখছে রোহিঙ্গারা। এটি পুরোনো খবর । এ খবরের সত্যতা হিসেবে মিয়ানমারের ২২২টি সিমসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ স্থল বন্দরের প্রধান গেইটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। তারা কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে আসা মিয়ানমারের ট্রলারে করে এসব সিম উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নেয়া হচ্ছিল।  

আটক রোহিঙ্গারা হলেন, ট্রলার মাঝি মিয়ানমার মংডু বিচিডিল এলাকার নুরুল আলমের ছেলে নুর হাসান (২২), টেকনাফের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা শিবিরের হোসনের ছেলে সলিম (২৬) ও উখিয়া জামতলী রোহিঙ্গা শিবিরের মেহের শরীফের ছেলে রবি আলম(২২)।

পুলিশ ও স্থানীয় সুত্রে মত, টেকনাফ স্থল বন্দরে মিয়ানমারে থেকে আসা ট্রলারে রোহিঙ্গাদের ব্যবহারের জন্য সিম গুলো আনা হয়েছিল। তারই সূত্রধরে মঙ্গলবার মিয়ানমার ট্রলার মাঝিসহ তিন রোহিঙ্গাকে সিম নিয়ে বন্দরের সীমানা পার হবার কালে নিরাপত্তা কর্মীরা আটকে দেয়। পরে থানা পুলিশের এসআই সাব্বিরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে ওই তিনজনকে আটক করে।  এসময় তাদের কাছে তল্লাশি চালিয়ে ২২২ টি মিয়ানমারের এমপিটি নামে সিম উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসির প্রদীপ কুমার দাশ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে নিয়ে আসা সিমসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, টেকনাফ ও উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধ কর্মকান্ড রোধে বাংলাদেশ সরকার সীমান্ত এলাকায় মোবাইল নের্টওয়াক সীমাবদ্ধ করে দেয়। তবে রোহিঙ্গারা নিজেদের মাঝে যোগযোগ সক্রিয় রাখতে মিয়ানমারের সিম এনে এখানে ব্যবহার করে যাচ্ছেন। মিয়ানমারের সিম পাচারের সহজ পথ হিসাবে বেঁচে নেয়া হচ্ছে টেকনাফ স্খল বন্দরকে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ