১৩ মার্চ ২০২৬

টেস্ট দল থেকে বাদ পড়লেন মাহমুদউল্লাহ

বাংলাধারা প্রতিবেদন »

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন নতুন দুই মুখ। তারা হলেন, ডানহাতি পেসার হাসান মাহমুদ এবং মিডলঅর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি।  দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, পেসার তাসকিন ও মুস্তাফিজ।রোববার দুপুরে বিসিবি কার্যালয়ে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আর পাকিস্তান সফরের দল থেকে বাদ দেয়া হয়েছে চারজন ক্রিকেটারকে। ফর্মজনিত কারণে দল থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও ডানহাতি পেসার রুবেল হোসেন। বিয়ের জন্য ছুটি নেয়ায় বাঁহাতি ড্যাশিং অলরাউন্ডার সৌম্য সরকার এবং পিঠের ব্যথার কারণে বাদ পড়েছেন আল আমিন হোসেন।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, ইয়াসির আলী চৌধুরী ও হাসান মাহমুদ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ