১৪ মার্চ ২০২৬

ডিএসএ’র নির্বাচনে অপু-জসিম পরিষদের নিরংকুশ জয়

কক্সবাজার প্রতিনিধি »  

উৎসব মুখর পরিবেশে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার প্রত্যাশিত নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ নির্বাচনে অপু-জসিম পরিষদের প্রার্থীগণ নিরংকুশ জয় পেয়েছন। সদস্য পদে সাংবাদিক এম আর মাহবুবসহ ২৭টি পদের ২৫ পদে বিজয়ী হয়েছে অপু-জসিম পরিষদ। বাকি দু’টি সদস্য পদ হাতছাড়া হয় তাদের। নির্বাচনে ১৩৬ ভোটারের মধ্যে রেকর্ড ১৩৩ জন ভোটার গোপন ব্যালেটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার মেহেরুন্নাহার। এতে চারটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবছার উদ্দিন (প্রাপ্ত ভোট ১১৩), অধ্যক্ষ জসিম উদ্দিন (প্রাপ্ত ভোট ৯৮), অনুপ বড়–য়া অপু (প্রাপ্ত ভোট ৯২), বিজন বড়–য়া (প্রাপ্ত ভোট ৮৭)। এই পদে প্রতিদ্বন্ধিতাকারী ৫ প্রার্থীর অপর জন স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম রাজা পেয়েছেন ৭২ ভোট। ইতোপূর্বে মর্যাদাকর সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক জসিম উদ্দিন ও মাহমুদুল করিম মাদু।

যুগ্ন-সম্পাদকের দু’টি পদে শাহীনুল হক মার্শাল ৯২ ভোট ও হেলাল উদ্দিন কবির ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। এপদে স্বতন্ত্র প্রার্থী জিএম জাহিদ ইফতেকার পেয়েছেন ৫৯ ভোট। কোষাধ্যক্ষ পদে এ.কে.এম রাশেদ হোছাইন নান্নু ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদের প্রতিদ্বন্ধী প্রার্থী ওয়াহিদ মুরাদ সুমন পেয়েছেন ৪০ ভোট।

১৪ সদস্য পদে নির্বাচিতরা হলেন- হারুনুর রশিদ (১১৪ ভোট), অধ্যাপক মোঃ জসিম উদ্দিন (১১০ ভোট), শোয়েব ইফতেকার (৯৮ ভোট), ওসমান সরওয়ার আলম (৯৫ ভোট), মোহাম্মদ জাহেদ উল্লাহ (৮৮ ভোট), সাংবাদিক এম.আর মাহবুব (৮৬ ভোট), ওমর ফারুক ফরহাদ (৮৬ ভোট), আমিনুল ইসলাম মুকুল (৮৫ ভোট), পরশ কান্তি দে (৮৫ ভোট), রতন দাশ (৮১ ভোট), স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ জয় (৭৭ ভোট), আলী রেজা তসলিম (৭৬ ভোট), আজমল হুদা (৭৬ ভোট), মোহাম্মদ খোরশেদ আলম (৭৫ ভোট)।

এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত দু’সদস্য পদে অপু-জসিম প্যানেলের নাছির উদ্দিন ১০৩ ভোট, ও এম আশরাফুল আজিজ সুজন ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিজিত প্রার্থী সুবীর বড়–য়া বুলুর প্রাপ্ত ভোট ৫০।

অন্যদিকে সংরক্ষিত মহিলা দু’সদস্যা পদে খালেদা জেসমিন ১০০ ভোট ও আয়েশা সিরাজ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অপর প্রতিদ্বন্ধী নারী প্রার্থী শাহেনা আক্তার পাখি পেয়েছেন ৬৯ ভোট। দীর্ঘ প্রতিক্ষার নির্বাচন নিয়ে চরস উদ্দিপনা বিরাজ করে ক্রীড়া প্রেমীদের মাঝে।

এদিকে, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার শাখার প্রতিষ্ঠাকালীনসহ বেশ কয়েক বারের সাবেক সভাপতি এম আর মাহবুব সদস্য পদে জয় পাওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বর্তমান কর্মপরিষদ ও সদস্যরা। এসময় সভাপতি মাবু, সম্পাদক শফি, যুগ্ন-সম্পাদক সায়ীদ আলমগীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ