বাংলাধারা ডেস্ক »
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় রুমানা (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। বেনাপোল সমিতির সভাপতি শফি কদর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রুমানাকে গত ১০ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি যশোরের বেনাপোলের সিআ্যান্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে। তার স্বামী বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলী।
এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন হাজরা, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. তানিয়া সুলতানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীনের মৃত্যু হয়।
এছাড়া ডেঙ্গুতে ঢাকাসহ সারাদেশে সরকারি হিসাবে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












