৪ মার্চ ২০২৬

ঢাকায় ডিবির হাতে গ্রেফতার চট্টগ্রামের সাজ্জাদ

বাংলাধারা প্রতিবেদন »

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকায় বোনের বাসা থেকে গ্রেফতার বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য থেকে সদ্য পদ হারানো আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার সময় রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। এসময় সাদা পোশাকে চার জন ডিবি পুলিশ ও রূপনগর থানা পুলিশও ছিলেন পোশাকে।

আটকের বিষয়টি সাজ্জাদের বোন শামীমা আক্তার বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করলেও কোতোয়ালী ও সাতকানিয়া থানা পুলিশ এখনও বিষয়টি সম্পর্কে জানে না।

শামীমা আক্তার বলেন, সাজ্জাদ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরইমধ্যে রাত সাড়ে তিনটার সময় সিভিলে ডিবির চারজন লোক আসে। আর রূপনগর থানার এসআই সুমন আসে পোশাক পরে কয়েকজন পুলিশ নিয়ে। এরপর তারা সাজ্জাদকে নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমি মিন্টুরোডের ডিবি কার্যালয়ে যাই। কিন্তু সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি এখনও নিশ্চিত না। তাকে কি ঢাকায় রাখা হয়েছে নাকি চট্টগ্রামে নিয়ে গেছে।’

রূপনগর থানার এসআই সুমন বণিক গণমাধ্যমকে বলেন, ‘তাকে আমরা ধরিনি। ডিবি নিয়ে গেছে। সে এখন মিন্টু রোডে আছে। ডিবির অভিযানের খবর পেয়ে একটু সমস্যা হয়েছিল। পরে এলাকার লোকজন পুলিশকে কল করলে আমি টহলে ছিলাম, তাই সেখানে গিয়ে দেখি এরা ডিবির লোকজন। পরে সাজ্জাদ তাদের সাথে চলে যান।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ